কৃষকের সাড়ে ৫০০ কলার কাঁদি কেটে ফেলল দুর্বৃত্তরা

Megna Tv

১২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের সাড়ে ৫০০ কলার কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বগুড়ার শিবগঞ্জে বুলবুল চন্দ্র মোদ নামে এক কৃষকের সাড়ে ৫০০ কলার কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার ছোট নারায়ণপুর নাথপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। প্রায় পরিপক্ক এসব কলা কেটে ফেলায় ওই কৃষকের ৩ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সহিদ জানান, নাথপাড়ার বাসিন্দা বুলবুল চন্দ্র মোদকের (৫০) ৫২ শতক জমিতে কলা চাষ করে। আশপাশের জমিগুলোও কলার বাগান। অন্য কারো জমির কলার কাঁদি কাটা না হলেও বুলবুলের জমির সবগাছের কলার কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

চেয়ারম্যান বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতামূলকভাবে এই কাজ করা হয়েছে। কারণ আশপাশের কোনো জমিতেই হাত দেওয়া হয়নি। ওই জমিটি এক সময় স্থানীয় এক ব্যক্তি বর্গা চাষ করতেন। সম্প্রতি সেই জমিটি আর বর্গা না দিয়ে নিজেই চাষাবাদ শুরু করেন বুলবুল। সেটা নিয়ে মনোমালিন্যের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক বুলবুল মোদক বলেন, ‘মঙ্গলবার রাতে আমার জমির কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। আর ২ সপ্তাহ পরেই কলাগুলো পরিপক্ব হতো।’

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষক লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪নং ওয়ার্ড আউশপাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদল এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

মাকে ঘরে ‘হাত-পা বেঁধে’ আগুন দিলো মাদকাসক্ত ছেলে

#

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

#

কুমিল্লা আদালত পূর্ব গেইটে এডভোকেট মোহাম্মদ জাফর আলীর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

৫১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

#

গাজীপুরে চাকরিচ্যুত পোশাক শ্রমিকদের বিক্ষোভ

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

রাঙ্গামাটিতে পানিবন্দি ১০ হাজার পরিবার

#

চলতি বছরের তাপমাত্রা হ্রাসে রেকর্ড, নামলো ৬ ডিগ্রিতে, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

আজ পবিত্র শবেকদর

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied