কমছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় বন্যার পানি, দুর্ভোগ চরমে

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ কমছে না দুর্গত এলাকার মানুষের। বিভিন্ন নদ-নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি। এতে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন এসব এলাকার মানুষেরা।

MegnaTv 24

শেরপুরে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশি নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে ৩ দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। জলমগ্ন হয়ে আছে ৫ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকেই। কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট।

ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। জলমগ্ন বাড়িঘর-রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান-হাসপাতালেও।দুর্ভোগে লাখো মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। বাড়ছে ভোগান্তি।

অপরদিকে, নেত্রকোণার দুর্গাপুর, কলমাকান্দাসহ ৫ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। এতে জলমগ্ন হয়ে রয়েছে লক্ষাধিক মানুষ। পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্বধলার জারিয়া রেলপথে। এতে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

নানুর বাড়ীতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু

#

ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে গৃহবধূর মৃত্যু

#

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

#

সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া দলিল তৈরির অভিযোগ, তদন্তে সিআইডি

#

কুমিল্লায় ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

#

প্রান্তিক অঞ্চলের উন্নয়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

#

জল্লাদ শাহজাহান মারা গেছেন

#

শিক্ষার্থীকে মারধর করে আরেকজন বললেন, ‘কানের পর্দা ফাটানোর প্রতিশোধ নিয়েছি’

#

স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রায় মারামারির ছবি তোলায় ফটোসাংবাদিকের ওপর হামলা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied