আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত অনেকে

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নিহত নারীর নাম রোকেয়া বেগম

আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সেলাই মেশিন অপারেটর ছিলেন।

জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে জিরাবো এলাকার মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরি বেশ কয়েকদিন বন্ধ ছিল। মঙ্গলবার সকালে খুলে দেওয়ার কথা থাকায় শ্রমিকরা কারখানায় আসেন। সময় কাজে যোগ দেওয়া না দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় আহত হন রোকেয়া বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ২০-২৫ জন। এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে, গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।

জানা যায়, সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শতাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এরপর সাড়ে ৯টার সময় মিছিল নিয়ে টঙ্গীর খাঁ পাড়া রোডের মাথায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied