বাড়ির উঠানেই ধান চাষ

Megna Tv

২৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নোয়াখালীর চাটখিলে বীজতলা ডুবে যাওয়ায় বাড়ির উঠানে বোরো ধানের বীজ বপন করেছেন কৃষক রুবেল।

নোয়াখালীর চাটখিল উপজেলায় বীজতলা ডুবে যাওয়ায় বাড়ির উঠানে বোরো ধানের বীজ বপন করেছেন এক কৃষক। তিনি উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা এবং একই ইউপির নম্বর ওয়ার্ড নির্বাচিত সদস্য।

চলতি অগ্রহায়ণ বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে উপকূলীয় জেলাগুলোতে ৬০ থেকে ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অসময়ের বৃষ্টিতে ভেসে গেছে এলাকার বেশিরভাগ ধানের বীজতলা। আগে থেকে জাগ দিয়ে রাখা ধানের বীজ অঙ্কুরিত হয়ে যাওয়ায় সেই বীজ অনেকেই গরুকে খাবার হিসেবেই খাইয়েছেন। অন্যদের পথে না হেঁটে বিকল্প চিন্তা থেকে নিজের উঠানে সেই বীজ বপন করলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল।

মাহবুবুর রহমান রুবেল কালবেলাকে বলেন, ‘ঘূর্ণিঝড় আসার আগেই আমি বীজ তেরি করেছিলাম। কিন্তু মিধিলির সঙ্গে আকষ্মিক বৃষ্টিতে সব বীজতলা ডুবে যায়। নিরুপায় হয়েই উঠানে বীজগুলো বপন করেছি। তা না হলে বীজগুলো নষ্ট হয়ে যেত। তাই সমাধান বেছে নিয়েছি।

রুবেলের বিচিত্র কাজ দেখে স্থানীয় অনেকেই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। অভিনব সমাধানকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই।

চাটখিল উপজেলা কৃষি অফিসার মো. জুনাইদ আলম কালবেলাকে বলেন, ‘বীজ বপন করার আগে ৬০ থেকে ৭০ ঘণ্টা জাগ দিয়ে রাখতে হয়। ওনি ঘূর্ণিঝড় আসার আগেই বীজগুলো জাগ দিয়ে ফেলেছিলেন। অঙ্কুর গজানো ধানগুলো রোপণ না করা গেলে নষ্ট হয়ে যেত। অঙ্কুরিত বীজ বপনের আগেই বীজতলা ডুবে যাওয়ায় সেগুলো তিনি বাড়ির উঠানে বপন করেছেন। জন্য তাকে বাহবা দেওয়া দরকার।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied