ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তার মাথা ফাটালেন জেলেরা

Megna Tv

১২ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার।

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে গেছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী দিদিহার গ্রামসংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযানে গেলে ঘটনা ঘটে।

জানা গেছে, ফাইটার ট্রলার নিয়ে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরছিলেন - জন জেলে। খবর পেয়ে নদীতে অভিযানে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন মেরিন অফিসার প্রতুল জোয়াদ্দার তাদের ট্রলার নিয়ে জেলেদের আটক করতে ঘটনাস্থলে যান। অভিযান টের পেয়ে জেলেরা তাদের ট্রলার দ্রুত চালিয়ে নলশ্রী এলাকার শাখা খালে ডুকে যান।

তাদের ধাওয়া করে সেখানে অভিযানের ট্রলারটি পৌঁছলে তীর থেকে জেলেরা ইটপাটকেল মারতে থাকেন। এতে তীরে থাকা জেলেদের ঘরের ভেতর থেকে নারীরাও ইট ছুড়ে মারেন। এতে উপজেলা মেরিন অফিসার প্রতুল জোয়াদ্দারের মাথা ফেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালতসহ ঘটনাস্থলে যান। কিন্তু তিনি যাওয়ার আগেই জেলেরা পালিয়ে যান। সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারী সাত জেলেকে শনাক্ত করা হয়। তারা হলেন লাইজু বেগম, রুহুল আমিন, আছিয়া বেগম, জামাল, সাদ্দাম, তানভীর কাওছার।

বিষয়ে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘হামলাকারী ওই সাত জেলেকে সন্ধ্যার মধ্যে থানায় নিয়ে আসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বার জামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা না আসায় ব্যপারে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যাপারে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আসামিদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী মা ইলিশ রক্ষায় তার অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন, ‘সন্ধ্যা নদীতে অভিযানের সময় মেরিন ফিশারিজ অফিসারের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পানি কমলেও হাওড়ে নতুন করে বৃষ্টি, ধান পচার ভয়

#

কুমিল্লা দেবিদ্বারে আচরণ বিধি'র কথা বলে নিজেই লঙ্ঘন করলেন আচরণ বিধি

#

সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন: হাছান মাহমুদ

#

সাঁকো দিয়ে সেতু পার, ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

#

কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় ৫,৯৭,৮০০ পিস কিং কোবরা বাজি আটক

#

দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে আ.লীগ

#

নোয়াখালীতে ‘ছিনতাইকালে’ অস্ত্রসহ ২ তরুণ গ্রেপ্তার

#

চলতি বছরের তাপমাত্রা হ্রাসে রেকর্ড, নামলো ৬ ডিগ্রিতে, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

গ্যাস সংকটে ঘুরছে না চাকা উৎপাদন কমেছে ৩০-৪০%

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied