সিএনজি সংগঠনের মোঃ আলম ৬ মাসের ছুটিতে, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন

Megna Tv

১৫ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সিএনজি সংগঠনের মোঃ আলম ৬ মাসের ছুটিতে, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন


প্রেস বিজ্ঞপ্তি ঃ
কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৫৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আলম অসুস্থতা জনিত কারণে সংগঠন থেকে ৬ মাসের ছুটি নিয়েছেন তার বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন।

শুক্রবার ৫ জানুয়ারি বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুর মিটিংয়ে রেজুলেশন এর মাধ্যমে এই সিদ্ধান্ত নেন নির্বাহী পরিষদ। 
এ সময়ে মোঃ আলম চিকিৎসা নিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেস্টে থাকার প্রয়োজনে তিনি সংগঠনের নির্বাহী মিটিংয়ে প্রস্তাব দিলে নির্বাহী পরিষদ অনুমোদন দেন। 
অদ্য ০৫/০১/২০২৪ইং থেকে আগামী ৬ মাসের জন্য  সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। বর্তমানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত  সেক্রেটারি মোঃ কবির হোসেন। 

উল্লেখ থাকে যে, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী গত ০১/০১/২০১৯ইং থেকে কান্দিরপাড় সিএনজি স্ট্যান্ড পরিচালনার জন্য  উপদেষ্টা হিসেবে পরিচালনা করছেন সভাপতি হাজী আবদুল কাদের, আমির হোসেন ভুট্টু, আমিনুল ইসলাম অপু ও শাহ আলম,  তাদের কেরানীর দায়িত্ব পালন করছেন হাবিব, সজিব ও কালাম, সোহাগ এবং সোহেল। 
অপর দিকে টমছমব্রিজ এলাকায় ইজিবাইক পরিচালনা ও নিয়ন্ত্রন করেন বাবুল মিয়া।

এই দুটি শাখা পরিচালনার জন্য সাধারণ সম্পাদক মোঃ আলম কোন দায় দায়িত্বে ছিলেন না। তিনি বিগত দিনে প্রধান কার্যালয়ের দায়িত্ব পালন করে আসছেন। 
বর্তমানে সিএনজি মালিক শ্রমিক ও সাংগঠনিক কার্যক্রমে সকল যোগাযোগের জন্য  বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করার জন্য  বলা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied