এক দফা দাবিতে সারা দেশে নার্সদের পতাকা মিছিল

Megna Tv

১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
নার্সদের পতাকা মিছিল

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ-পূর্বক এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের একদফা দাবিতে পতাকা মিছিল করেছেন রাজধানিসহ সারা দেশের কর্মরত নার্সরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সব স্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নার্স ও মিডওয়াইফদের প্রতিবাদ ও যৌক্তিক দাবির প্রেক্ষিতে গত ১১  সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নার্সিং প্রতিনিধিদের  দাবি পূরণের আশ্বাস প্রদানের পরেও গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। যা চলমান আন্দোলনকে উসকে দেওয়ার শামিল এবং নার্স-সমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

আন্দোলনের ধারাবাহিকতায় রোগীর সেবায় বিঘ্ন না করে পুনর্নির্ধারিত কর্মসূচি মোতাবেক আজও নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এবং বাংলাদেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান (মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও সব নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। আন্দোলনকারী নার্সরা জানান, আগে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে, যা দেশের সার্বিক স্বাস্থ্য খাতের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জানায়, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা  বাংলাদেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের (মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) স্থানীয় প্রশাসনিক ভবনের সামনে ও সব নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড’

কর্মসূচি পালিত হবে এবং সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত  নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

Link copied