এবার বন্ধ হয়ে গেল পুরোপুরি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া

যন্ত্রাংশের অভাবে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তৃতীয় ইউনিটটি সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ হয়ে গেছে। আগেই বন্ধ ছিল দুইটি ইউনিট। ফলে একেবারেই বন্ধ রয়েছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন। ‍

তৃতীয় ইউনিটটি তিনশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছিল। যা থেকে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিটের মধ্যে ২য় ইউনিটটি ২০২০ সাল থেকে সার্ভিস না করায় বন্ধ রয়েছে। ১ নম্বর ইউনিটটি চালু থাকলেও গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আপাতত বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে।

তবে ১ নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি চালু হলে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের এমডি আবু বকর সিদ্দিক মুঠোফোনে যমুনা টেলিভিশনকে জানান, চায়নার হারবিম কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত তারা কেন্দ্রটির যন্ত্রাংশ সরবরাহসহ রক্ষণাবেক্ষণ করার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা কোনো প্রকার যন্ত্রাংশ সরবরাহ না করায় কেন্দ্রটি কোনোমতে চালানো হচ্ছিল। কেন্দ্রের গভর্নর সিষ্টেমে দু’টি পাম্পের একটি ২০২২ সাল থেকে অকেজো। সেই একটি পাম্প দিয়ে কেন্দ্রটি গত ৭ সেপ্টেম্বর চালু করা হয়। কিন্তু সর্বশেষ পাম্পটিও অকেজো হয়ে পড়ায় ৯ সেপ্টেম্বর সকাল ৬টায় বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, কয়লা সংকট না থাকায় বিদ্যুৎকেন্দ্র চালাতে কোনো অসুবিধা ছিল না। কেবলমাত্র যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের অভাবেই কেন্দ্রটি পুরোদমে উৎপাদনে যেতে পারছে না গত ২০২০ সাল থেকেই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied