ফেনীতে ম্যাটস শিক্ষার্থীদের কর্মবিরতি অব্যাহত

Megna Tv

২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ফেনীতে ম্যাটস শিক্ষার্থীদের কর্মবিরতি অব্যাহত।

ইন্টার্নশিপ বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে ফেনীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী আবদুল হাকিম।

বক্তারা বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এ ছাড়াও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।

অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান বক্তারা।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস