আ’লীগ গত ১৬ বছরে খুন-গুমের রাজত্ব কায়েম করেছিল- সাবেক এমপি ডাঃ তাহের

Megna Tv

২১ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অতিথিরা


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আ’লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার গত ১৬ বছরে চৌদ্দগ্রামে খুনের রাজত্ব কায়েম করেছিল। তারা কথায় কথায় খুন, গুম, হামলা, মামলা করে আসছিল। তারা জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে অন্যায় ভাবে খুন করে শহীদ করেছে। আমরা খুনের বদলে খুন চাই না। তবে যারা খুনের সাথে জড়িত, হামলার সাথে জড়িত, দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে। তাদের কোন ছাড় নেই। তারা চৌদ্দগ্রামটাকে একটা জাহান্নামে পরিণত করেছিল।


তিনি আরও বলেন, আমরা চাই সকলের সমতায় একটি চৌদ্দগ্রাম। যে চৌদ্দগ্রামে থাকবে না কোন বৈষম্য, অন্যায়, জুলুম, অত্যাচার। শুধু থাকবে শান্তি, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও প্রতিহিংসাবিহীন চৌদ্দগ্রাম। তিনি বলেন, চৌদ্দগ্রামে বিগত ১২ বছরে আমার বাবা-মায়ের কবর জেয়ারত করতেও দেয়নি এই স্বৈরাচার সরকার। একের পর পর মিথ্যা মামলা দিয়ে আমিসহ শত শত নেতাকর্মীকে মাসের পর মাস জেলহাজতে রেখেছে। আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, চেয়েছিলাম তত্ত¡াবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন।

কিন্তু তারা হতে দেয়নি। তারা সাজানো ও পাতানো নির্বাচন করে ক্ষমতাকে বার বার কুক্ষিগত করেছে। তারা দেশের প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতিবাজ ও পেটুয়া বাহিনী সেটাপ করে এক নায়কতন্ত্র তৈরি করেছিল। এ দেশের ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার শুধু ক্ষমতা ছাড়েনি, দেশ থেকেই পালিয়েছে। কেননা এমন জুলুম তারা করেছিল এদেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। তাই তারা দেশ থেকে পালিয়েছে।


শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শিবিরের ২১৮তম শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমীর মাহজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান।


পরে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি ডাঃ তাহের। এ উপলক্ষ্যে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারী মু. বেলাল হোসাইন, মসলিসে সুরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম।


সাবেক শিবির নেতা শাখাওয়াত হোসেন শামীম ও হাফেজ মর্তুজার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান, জামায়াতের মুন্সিরহাট ইউনিয়ন আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলম, শহীদ জামশেদের চাচা আইয়ুব মিয়াজী, এডভোকেট সাইফ উদ্দিন, মাস্টার মাসুম বিল্লাহ, শিবির নেতা মোজাম্মেল হক,  জামায়াতনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন মোল্লা, ফেলনার কৃতি সন্তান বিশিষ্ঠ ব্যবসায়ী নির্যাতিত নেতা মোঃ ইসরাফিল মোল্লা প্রমুখ।

পরে কেন্দ্রীয় জামায়াতের উদ্যোগে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের মাঝে দুই লাখ টাকা হস্তান্তর করা হয়।  উভয় অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

#

সদর দক্ষিণ সোয়াগাজীতে বিএনপি'র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ

#

হাসনাত আবদুল্লাহর যে কথা শুনে সংসদে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নেত্রকোণা-১ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী রফিকুজ্জামানের সংবাদ সম্মেলন

#

ইজতেমা আয়োজনে সাদপন্থীদের নতুন শর্ত দিল সরকার

#

কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি

#

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

#

চুয়াডাঙ্গায় মা গেলেন ভোটকেন্দ্রে, বাড়িতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

#

পুলিশের গুলিতে পুলিশ নিহত : ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

Link copied