সংসদে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

Megna Tv

৫ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সংসদে বক্তব্য দেওয়ার সময় গ্যালারিতে উপবিষ্ট পিতার কথা উল্লেখ করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।  

নিজের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে দাঁড়িয়ে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ সংসদে উপস্থাপন করছি।’

এ কথা বলে হান্নান মাসউদ বসে পড়েন। 

পরে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সদস্য সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। অ্যানিওয়ে আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

#

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

#

৩১ আগস্টের মধ্যে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

#

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

#

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আসবে: ইউএই প্রেসিডেন্ট

#

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস

#

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

#

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

#

সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা

Link copied