ধর্মীয় অনুশাসনে অনন্য উদাহরণ: বেগমগঞ্জে ৪০দিন জামায়াতে নামাজীদের পুরস্কারস্বরুপ সাইকেল।

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
এম এ হাসান, নোয়াখালী প্রতিনিধি:

ধর্মীয় অনুশাসনে অনন্য উদাহরণ: বেগমগঞ্জে ৪০দিন জামায়াতে নামাজীদের পুরস্কারস্বরুপ সাইকেল।


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয় দোয়া ইফতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার বাদ আসর উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের আজহার আলী কোম্পানি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত শর্ত পূরণকারীদের হাতে তুলে দেওয়া হয় একাধিক সাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নামাজমুখী করা, শৃঙ্খলাবোধ জাগ্রত করা এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে এই উদ্যোগ। তারা আরও বলেন, নিয়মিত জামাতে নামাজ আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকশিত হবে।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় উল্লেখ করে বলেন, ধর্মীয় চর্চার পাশাপাশি এমন প্রণোদনা শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে স্থানীয় বিএনপি নেতা ইউসুফ, জামায়াত নেতা রহমত উল্লাহ সহ সচেতন অভিভাবক মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সুস্থ সমাজ বিনির্মাণে ইতিবাচক প্রভাব ফেলবে।

এম এ হাসান,

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ ডলারসহ নারী আটক

#

ঈদযাত্রায় যানজটের ঝুঁকি যে ২০৭ এলাকায়

#

আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে হেফাজত

#

কমছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় বন্যার পানি, দুর্ভোগ চরমে

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

শিক্ষাকেন্দ্রগুলো রাজনীতিমুক্ত রাখতে হবে : শিক্ষা উপদেষ্টা

#

শহীদ সাত পরিবারকে ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেন জামায়াতে ইসলামী

#

হাসপাতাল থেকে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

সর্বশেষ

Link copied