বরগুনায় পাওয়া গেল ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি

Megna Tv

২৮ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের রোববারের অভিযানে জব্দ করা হয় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি।

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড।

আজ রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে শুঁটকি জব্দ করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে হাঙর শুকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ওই শুঁটকি পল্লিতে অভিযান হয়।

সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যান। পরে শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করা হয়।

কমান্ডার মাসুদুর রহমান বলেন, ‘জব্দ করা মাছ হাঙর বলে বন বিভাগ আমাদের নিশ্চিত করেছে। সেসব শুঁটকি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের বিট কর্মকর্তা মহিবুর রহমান বলেন, ‘কোস্টগার্ডের পক্ষ থেকে ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি হস্তান্তর করার পরে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত হয়। যার প্রক্রিয়া চলমান।

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের রোববারের অভিযানে জব্দ করা হয় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied