কুমিল্লা কোটবাড়ী মুড়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এয়াতিম খানায় জাতীয় শোক দিবস পালিত

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
কুমিল্লা কোটবাড়ী মুড়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এয়াতিম খানায় জাতীয় শোক দিবস পালিত অনুষ্ঠানে অতিথিরা


জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা কোটবাড়ী মুড়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এয়াতিম খানায় বাঙ্গালী জাতীর কালো অধ্যায় ১৫ আগষ্টে সকল শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ আগস্ট সকালে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী মুড়া সিদ্দিকিয়া মাদ্রাসার এয়াতিম খানায় মাদাসার প্রধান উপদেষ্টা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার  সভাপতি  আব্দুল হাই বাবলুর নির্দেশনায় জাতীয় এই শোক দিবসটি পালিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছাসহ কালো রাত্রীতে ঘাতকের নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্বরনে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি,আব্দুল ওহাব, সহকারী ক্যাশিয়ার  শাহ আলম,সদস্য হাজী মোঃ মাহবুব ইসলাম,  গোলাম মোস্তফা বাচ্চু, লায়ন মোঃ জাকারিয়া , মাষ্টার মোঃ সহিদ, মোঃ আব্দুর রব ,মোঃ কামাল হোসেন, আব্দুস সামাদ , মোহতামিম, মাওলানা মিজানুর রহমান ও হাজী আবদুল মহিনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied