সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি!

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
দুর্ধর্ষ চুরির পর ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশের এসআই মো. রেজাউল করিম রাজুর বাড়ির জিনিসপত্র।

সিরাজগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম রাজুর বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (২৮ আগস্ট) রাতের কোনো একসময় পৌর এলাকার সাধয়াধানগড়া উত্তর পাড়া মহল্লায় ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা মেহেরপুর জেলার সদর থানায় কর্মরত আছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) পুলিশ কর্মকর্তার ভাগনে সিফাতুল করিম শিপন জানান, আজ সকালে বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। চুরি হয়ে গেছে ঘরের থাকা নগদ ৪০ হাজার টাকা ভরি সোনার গহনা। ওই পুলিশ কর্মকর্তা তার কর্মস্থল মেহেরপুর সদর থানায় কর্মরত আছেন সপরিবারে সেখানেই থাকেন।

ভাগনে সিফাতুল করিম শিপন আরও বলেন, সোমবার (২৮ আগস্ট) সকালে এসআই রেজাউল করিম রাজু মা, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে তার কর্মস্থল মেহেরপুর চলে যায়। আর তারা যাওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই গেটে ঘরে তালা মারা থাকে। সেই সুযোগে চোরের দল রাতে কোনো একসময় ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে চোর শনাক্তের চেষ্টা চলছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied