ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

Megna Tv

৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি :সংগ্রহ

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের সারঙ্গানি পৌরসভার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার। তবে ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি।

সারাঙ্গানি প্রাদেশিক পুলিশপ্রধান ইয়ান রায় বালান্দান বলেছেন, ঈশ্বরের কৃপায় আমাদের প্রদেশে ভূমিকম্প এতটা শক্তিশালী ছিল না। এটি সত্যিই মৃদু ছিল। মানুষজন তেমনভাবে অনুভবই করেননি।

ভূকম্পনের কারণে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।সারাঙ্গানি পৌরসভার দুর্যোগ কর্মকর্তা হারলি সাউরোও ক্ষয়ক্ষতি বা হতাহত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে অনেকের ঘুম ভেঙে গেছে।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত ফিলিপাইনে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে। গত মাসে মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত তিন জন নিহত হন। এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কবার্তাও জারি করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied