আমাদের ভোটাধিকার নেই : শাহজাহান ওমর

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে শাহজাহান ওমর (বীরউত্তম)।

আমাদের ভোটাধিকার নেই। আপনারা (প্রশাসনিক কর্মকর্তারা) শিক্ষিত মানুষ। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এখানে চাকরি নিয়েছেন। চাকরি আপনার রুজি তা আমরা বুঝি। তারপরও একটা শপথবাক্য পাঠ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম)।

তিনি বলেন, আপনি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। কোন শপথের বলে আপনারা আগের দিন রাতে ভোট করে বাক্সে ভরেন, কোন শপথের বলে ১৫৩ সিট বিনাভোটে হয়ে যায়, এটা কি সংবিধানে আছে? আপনারা সেটাকে অনুমোদন করেন বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অনুষ্ঠিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর (বীরউত্তম) বলেন, এ দেশের রাষ্ট্রযন্ত্র গণতন্ত্রের একমাত্র শত্রু। আপনাদের (প্রশাসন) একটি অনুরোধ করতে চাই। পদোন্নতির জন্য দেশটাকে অনেক ডুবাইছেন। এ দেশকে আর ক্ষতি করবেন না দয়া করে, আপনাদের প্রতি অনুরোধ রইল।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান ও মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তমের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি হেমায়তউদ্দিন রোড, চকবাজার ও কাঠপট্টি হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied