পয়লা বৈশাখে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগরীতে পয়লা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।

মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নজরুল স্কয়ার (ডিসি হিল) ও সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক বসিয়ে ডাইভারশন দেওয়া হবে।

ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করা হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পুলিশ জানায়, পয়লা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রামে প্রতি বছর পয়লা বৈশাখ ঘিরে ডিসি হিল ও সিআরবি এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আ’লীগ গত ১৬ বছরে খুন-গুমের রাজত্ব কায়েম করেছিল- সাবেক এমপি ডাঃ তাহের

#

দেবিদ্বারে ট্রাফিক পুলিশের চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ

#

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি: ইশরাক হোসেন

#

বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ৫০

#

আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

#

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

#

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

#

খেলতে আপত্তি জানানোয় বাদ পড়ে সাকিবের দল বাংলা টাইগার্স

#

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

#

কোটা সংস্কারের দাবিতে যশোর-চৌগাছা সড়কে বাংলা ব্লকেড

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied