ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে সাইবার আইনে মামলার আবেদন

Megna Tv

২৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ব্লগার আসাদ নুর
ফেসবুক ও ইউটিউবে পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ ও অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্লগার আসাদ নুর ওরফে আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী নামে এক ব্যক্তি এ মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি পবিত্র ধর্ম ইসলামবিদ্বেষী, কুরুচিপূর্ণ, বিকৃত রুচিসম্পন্ন ধর্মীয় ভাবাবেগ, মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে এমন সব অসত্য মানহানিকর তথ্য তার ফেসবুক আইডি ও ইউটিউবের চ্যানেলে প্রচার করেছেন।

অভিযোগে আরও বলা হয়, আসামি তার ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কটূক্তিমূলক বক্তব্য প্রচার-প্রকাশ করে আল্লাহর দেওয়া পবিত্র আসমানি কিতাব কোরআন মাজিদ, যা সমগ্র মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে, সেই কোরআনকে অপমান-অপদস্থ ও তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি আল্লাহর রাসুল (সা.)-কেও চরম অপমান ও হেয়প্রতিপন্ন করে অপরাধ করেছেন; যা ইসলাম ধর্মে বিশ্বাসী সব ইমানদার ও ধর্মভীরু মানুষের আবেগ ও অনুভূতিতে চরম আঘাত করেছে।

আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকেও অপমান-অপদস্থ করে মানহানিকর প্রচারণা করেছেন।

এর আগে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্লগার আসাদ নূর আটক করা হয়। এরপর তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।


NP/MN24


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied