আ.লীগের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
নির্বাচন কমিশন

আওয়ামী লীগের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয়া হয়। রোববার (৭ জানুয়ারি) রাতে এসব তথ্য জানিয়েছে ইসি।

এসব প্রার্থী-সমর্থকদের মধ্যে রয়েছে চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দেয়ার অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

এছাড়া রাজশাহী-৪ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, নোয়াখালী-২ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী মোরশেদ আলম ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান এবং ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন ইসি।

তাছাড়া ঠাঁকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম, নেত্রকোনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা (ঝুমা তালুকদার), মাগুরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুরাদ আলী ও জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনা বাধাগ্রস্ত কিংবা ব্যাহত করে- এমন বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ইসি ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied