ব্রাহ্মণপাড়ায় ভাঙা সেতু দিয়ে পারাপার, ভোগান্তিতে স্থানীয়রা

Megna Tv

১২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি গ্রামের সেতুটির ঢালাই ভেঙে রড বেরিয়ে এসেছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেঁতাভূমি গ্রামে তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কে নির্মিত সেতুটিতে ভাঙন ধরেছে। এর মাঝ বরাবার ঢালাই ভেঙে রড বেরিয়ে এসেছে।

এ অবস্থাতেই স্থানীয় বাসিন্দারা হেঁটে চলাচল করছেন। যানবাহন না চলায় কয়েক শ পরিবার ও স্থানীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি গ্রামের তারেক রাজা চৌধুরী বাড়ি সড়কে নির্মিত সেতুটির উপরের পূর্বপাশের অনেকখানি ঢালাই বেশ কয়েক দিন ধরে ভেঙে পড়ে রয়েছে। ফলে স্থানীয় তেঁতাভূমি উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ওই এলাকার বাসিন্দাদের যানবাহনে করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই হেঁটে এবং বাইসাইকেলে করে বাসিন্দারা পার হচ্ছেন।

তেঁতাভূমি উচ্চবিদ্যালয়ের ছাত্রী শারমিন সুলতানা বলেন, ‘সেতুটির ঢালাই ভেঙে পড়ার পর থেকে স্কুলে যেতে ভোগান্তি বেড়েছে। সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন প্রায় কয়েক শ ছাত্রছাত্রী হেঁটে স্কুলে যাতায়াত করে। এতে সময় বেশি লাগে। অনেকে ঝুঁকি নিয়েই অটোরিকশা দিয়ে ভাঙা সেতু পারাপার হন। যেকোনো সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। সেতুটি দ্রুত মেরামত করা হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অনেক উপকার হবে।’

উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম কালবেলাকে বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সেতুটি মেরামতের প্রস্তাব পেয়ে সেতুটি পরিদর্শন করেছি। সেতুটি সংস্কারের বিষয়টি অনুমোদিত হয়েছে। আশা করছি খুব দ্রুত সেতু সংস্কারের কাজ শুরু হবে।’

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied