হাসনাত আবদুল্লাহর যে কথা শুনে সংসদে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

কুমিল্লা থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর কথা শুনে সংসদে বসে হেসে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে অভিহিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমার সাড়ে ২৭ বছর বয়স, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম সংসদে আসেন ১৯৯১ সালে আর আমার জন্ম ১৯৯৮ সালে। তাই সম্বোধনের ক্ষেত্রে ভুল হয়ে থাকলে আমি এপোলজি করছি। এছাড়া ভুল সম্পর্কে আমাদেরকে জানালে কিংবা নোটিশ করলে আমরা সেগুলো সংশোধন করতে রাজি।

হাসনাত আবদুল্লাহর এই কথা শুনে সংসদেই প্রাণখুলে হাসলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশন চলাকালে মজার এ ঘটনা ঘটে।

এর আগে পুলিশদের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, পুলিশকে যখন কোনো তদন্তে পাঠানো হয় কিংবা কোনো অনুষ্ঠান সম্পাদনে কাজ দেওয়া হয় তখন তাদের জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া হয় না। এই বাজেটের জন্য তাদেরকে কোনো ব্যবসায়ী বা অন্য কারো কাছে হাত পাততে হয় । 

তিনি বলেন, পুলিশের বরাদ্দ বাড়ালে কাউকে সুবিধা দিতে গিয়ে কোনোরকম দূর্নীতিতে জড়াতে হবে না পুলিশকে। তারা তাদের সমহিমায় কাজ করতে পারবে এবং এতে পুলিশে স্বচ্ছতা আসবে বলে মনে করেন তিনি।

পরে হাসনাত আব্দুল্লাহর বয়সের সরল গল্প শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদ বলেন, আর্লি এইজে সংসদে আসতে পারাটা সৌভাগ্যের বিষয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা; ঘাতক র‌্যাবের হাতে আটক

#

কুমিল্লার রসুলপুর রেলস্টেশনে ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

#

সাগরে নিম্নচাপের আশঙ্কা, ৩ নম্বর সংকেত

#

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

#

আন্দোলনে আহতরা চিকিৎসাধীন থাকায় অনেকের আয়ের পথ বন্ধ: সমাজকল্যাণ উপদেষ্টা

#

ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু

#

কোটার বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের মৌন সমাবেশ

#

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

#

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি

#

বসুন্ধরার চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ: বিএফআইইউ

Link copied