ন্যাপ এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Megna Tv

১১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক আন্তর্জাতিক ফোরাম ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এক্সপো-২০২৪’ এবং বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারত্ব (বিসিডিপি) শীর্ষক ৪ দিনব্যাপী জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন উদ্বোধন করেছেন।

সোমবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) ন্যাপ এবং বিসিডিপি উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব সাইমন স্টিয়েল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিব ড. ফারহিনা আহমেদ এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস প্রমুখ

ন্যাপ এক্সপো- ২০২৪ এ অংশগ্রহণের জন্য ১০৪টি দেশের প্রায় ৩৮৩ জন প্রতিনিধি ইউএনএফসিসিসিতে নিবন্ধন করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিওর প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকসহ ৫৫০ জন অভিযোজন বৈঠকে যোগ দিয়েছেন।

এ সম্মেলনে যোগদানের মাধ্যমে, প্রত্যেকে বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করে পারস্পরিকভাবে উপকৃত হবেন। ন্যাপ এক্সপো হলো একটি আন্তর্জাতিক ফোরাম, যেখানে বিভিন্ন দেশ, সংস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডাররা এনএপি প্রণয়ন ও বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় করে থাকেন।

উন্নয়নশীল দেশগুলোতে ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত শূন্যতা এবং প্রয়োজনীয়তাগুলো মোকাবিলায় এক্সপোতে প্রশিক্ষণ সেশনও থাকবে। বাংলাদেশ এক্সপোতে বিভিন্ন সেশনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এ সম্মেলনে মোট ২৩টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রম প্রদর্শন হচ্ছে। ৪ দিনব্যাপী ৩৪টি সেশনে, বিশেষজ্ঞরা রূপান্তরমূলক অভিযোজন, আর্থিক প্রক্রিয়া, অভিযোজন কার্যকলাপ পর্যবেক্ষণ এবং মূল্যায়ন সরঞ্জাম এবং লিঙ্গ প্রতিক্রিয়াশীল অভিযোজন নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১৩টি স্টলে জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে।

বিদেশি স্টলে প্রদর্শিত ওরিয়েন্টেশন কার্যক্রম থেকেও অভিজ্ঞতা অর্জন করতে পারবে বাংলাদেশ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পলকের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন পিটার হাস

#

মোখায় ‘গ্যাসশূন্য’ চট্টগ্রাম, হোটেল-রেস্তোরাঁয়ও হাহাকার

#

দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’

#

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

#

ব্যবসার পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে : ব্রিটিশ রাষ্ট্রদূত

#

রাজকে ডিভোর্স দিলেন পরীমণি

#

আন্দোলনে আহতরা চিকিৎসাধীন থাকায় অনেকের আয়ের পথ বন্ধ: সমাজকল্যাণ উপদেষ্টা

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

#

তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়

Link copied