সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইরাকি সরকারের একটি সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

তবে বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন ইরাকি যোদ্ধা নিহত হওয়ার ঘটনার পর এই সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে ইরাকি সরকারের পক্ষ থেকে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। তবে কূটনৈতিক চ্যানেলে আলোচনার জোর সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ইরাকের রাষ্ট্র-সমর্থিত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংগঠনটির দাবি, হামলাগুলো বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা- এই সাতটি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied