জয়ী হলে যেসব অর্থনৈতিক সুবিধা দেবেন হ্যারিস

Megna Tv

১৫ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। বাইডেন সরে যাওয়ার পর থেকেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। এবার অর্থনৈতিক কিছু সুবিধা দেওয়ার কথা জানালেন।

হ্যারিস একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যেখানে তিনি বেশিরভাগ আমেরিকানদের জন্য কর কমানো, দোকানদারদের দ্বারা মূল্য বৃদ্ধি নিষিদ্ধ ও আরও সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির কথা বলেছেন।ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে হ্যারিস প্রথমবার অর্থনীতিকেন্দ্রিক বক্তৃতায়, শিশুসহ পরিবারের জন্য ছয় হাজার ডলারের একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। শিশু আছেন এমন পরিবারের জন্য ট্যাক্স কামনোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকরা হ্যারিস চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হ্যারিস উত্তর ক্যারোলিনায় একটি সমাবেশে সমর্থকদের বলেছেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে কিন্তু দাম এখনো অনেক বেশি। প্রেসিডেন্ট হিসেবে তিনি মধ্যবিত্তের দিকে নজর দেবেন বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা একটি ইতিবাচক অর্থনীতি গড়ে তুলবো। মধ্যবিত্তকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য থাকবে কারণ তারা যখন ভালো থাকে তখন মার্কিন অর্থনীতিও শক্তিশালী থাকে।

হ্যারিস আগামী সপ্তাহগুলোতে তার অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে আরও বিস্তারিত প্রকাশ করবেন। মূলত এক্ষেত্রে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্থক্য তৈরি করতে চান।

সূত্র: রয়টার্স


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণা পাঠাচ্ছে ব্রিটেন

#

যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে : ইরান

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়: হোয়াইট হাউজ

#

মোদিকে সফরের আমন্ত্রণ , ড. ইউনূসের

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

হ্যারিকেন হেলেনের তাণ্ডব, যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ১৩০

#

মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক চাপ এবং শান্তিপূর্ণ বিক্ষোভে এর মাধ্যমে মাদুরোর পতন সম্ভব: মাচাদো

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied