হ্যারিকেন হেলেনের তাণ্ডব, যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ১৩০

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
যুক্তরাষ্ট্রে হ্যারিকেন হেলেনের তাণ্ডব/ ছবি: এএফপি

হ্যারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে বিধ্বংসী এই ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় এই দুর্যোগের খবর আলোচিত বিষয় হয়ে উঠেছে। ফেডারেল সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে হোয়াইট হাউu এসব দাবি প্রত্যাখ্যান করেছে। খবর এএফপির।

সময়ের সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়তে শুরু করেছে। এছাড়া এখনও অনেকেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি বুধবার নর্থ ক্যারোলিনা পরিদর্শন করবেন।

শক্তিশালী এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলিনা। গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়। এরপর সেটি জর্জিয়া, ক্যারোলিনা এবং টেনেসির দিকে অগ্রসর হয়। এর প্রভাবে সেসব অঞ্চলে ভারী বৃষ্টিতে নদী-খাল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ফ্লোরিডা, জর্জিয়া এবং টেনেসি-এই পাঁচটি রাজ্যের অনেক শহর প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

তিনি আরও জানান, পাঁচটি রাজ্যজুড়ে উদ্ধারকাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মুডি’স অ্যানালিটিক্সের অনুমান, এই ঘূর্ণিঝড়ে সম্পত্তির ক্ষতির পরিমাণ ১৫০ থেকে ২৬০ কোটি মার্কিন ডলার হতে পারে। অপরদিকে আকুওয়েদারের হিসাবমতে, হ্যারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৯৫০ থেকে ১১শ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।


আরও পড়ুন:

নাসরাল্লাহকে হত্যা: সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা



এদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। ট্রাম্প দাবি করেছেন যে, এই দুর্যোগকে ফেডারেল সরকার গুরুত্ব দিচ্ছে না এবং তার সমর্থকদের সহযোগিতা করা হচ্ছে না। বাইডেন এক বিবৃতিতে বলেন, তিনি (ট্রাম্প) মিথ্যা বলছেন। তিনি এমনটা কেন করছেন আমি জানি না। এটা একদমই সত্যি নয় এবং এটা দায়িত্বজ্ঞানহীন আচরণ।

ঘূর্নিঝড়ে নিহতদের মধ্যে ৫৭ জনই নর্থ ক্যারোলিনার। এছাড়া সাউথ ক্যারোলিনায় ২৯, জর্জিয়ায় ২৫, ফ্লোরিডায় ১৪, টেনেসিতে চারজন এবং ভার্জিনিয়ায় একজনের মৃত্যু হয়েছে।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ওবায়দুল কাদের-আসাদুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান

#

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিশাল সমাবেশ

#

ডিপ্লোমা ডাক্তার: মমতার প্রস্তাব নাকচ করলেন বিশেষজ্ঞরা

#

‘শত্রু হামলার সাহস পাবে না এমন যুদ্ধবিরতি চায় ইরান’

#

ইরানের নতুন নেতা মুজতবা কোথায়, আহত নাকি নিরাপদ স্থানে?

#

পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি

#

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

#

এখনো মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ

#

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী বুধবার

#

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আসবে: ইউএই প্রেসিডেন্ট

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied