‘শত্রু হামলার সাহস পাবে না এমন যুদ্ধবিরতি চায় ইরান’

Megna Tv

৯ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, তারা এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ দেবে।

তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের সময় ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে তিনি এ মন্তব্য করেছে।

ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়। তবে তা এমন কোনো সংলাপ নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয়। কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়।

উপপররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয় এবং এ কথা আমরা মধ্যস্থতাকারী দেশগুলোকে স্পষ্ট জানিয়েছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied