ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

Megna Tv

৫ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার (৩০ সেপ্টেম্বর) কথা বলেছেন। দুই মন্ত্রী সেই সময় ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটিকে রক্ষা করার জন্য সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন। 

লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের

এইসময় দুই নেতাই সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।

সম্প্রতি লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত শুক্রবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে ব্যাপক হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 

এর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে পুরো মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা- তা নিয়েও আলোচনা চলছে। তবে এরইমধ্যে দেশটিকে কড়া বার্তা দিলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আন্তর্জাতিক সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হমলা, নিহত ৮

#

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত

#

বাকবিতণ্ডায় জড়ালেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী

#

সৌদিতে বদলে গেল শ্রম আইন, মিলবে যেসব সুবিধা

#

মাঠে পানির জন্য বল বারবার থমকে যাচ্ছিল: মেসি

#

ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

#

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

#

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা পেলে গরু খাওয়া চলবে না: আসামের মুখ্যমন্ত্রী

#

এবার আমেরিকায় শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত হবে, আশা বিকেএমইএর

#

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন