ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে ধস

Megna Tv

২৬ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আকস্মিক ঘোষণায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের পতন ঘটেছে। দীর্ঘ উত্তেজনার পর দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির খবরে বুধবার (৮ এপ্রিল) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। আল জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪.৮৪ ডলার বা ১৩.৬ শতাংশ কমে ৯৪.৪৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম ১৬.১৩ ডলার কমে নেমেছে ৯৬.৮২ ডলারে। তেলের বাজারে এমন নজিরবিহীন পতনের পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো—ইরানকে তাৎক্ষণিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' খুলে দিতে হবে। দীর্ঘ অচলাবস্থার পর এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল হওয়ার খবরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা দেখছেন বিনিয়োগকারীরা।

একই সুর শোনা গেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে। এছাড়া পরবর্তী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। দুই বৈরী দেশের এই নমনীয় অবস্থানে তেলের বাজারে স্বস্তি ফিরেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

#

ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

#

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপের দ্বিতীয় দফা শিগগিরই

#

অর্থাভাবে কিডনি বিক্রি করছেন মিয়ানমারের নাগরিকরা

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে পেন্টাগনের আতঙ্ক

#

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় হিজবুল্লাহর রকেট হামলা

#

মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

#

রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ংকর ফাঁদে ইউক্রেন!

#

ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর ইউক্রেনে,জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied