ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

ফের ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ বলছে, লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার (১৪ আগস্ট) সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইত হিলেল শহরে সাইরেন বেজে উঠেছে। লেবানন থেকে প্রায় ১০টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। প্রজেক্টাইলগুলো খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হুসেইন ইয়াসিন শাইতো এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আল-দিনের নিহত হওয়ার খবর জানানো হয়। এই দুজন লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। তবে সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকার গাটোনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিসনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ।

সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ৩০টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied