বন্যার্তদের সুখবর দিলেন , লটারি জেতা প্রবাসী

Megna Tv

১০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
আমিরাতে লটারি জেতা প্রবাসীরা। ছবি : সংগৃহীত

সম্প্রতি আমিরাতে লটারিতে ৫০ কোটি জিতেছেন বাংলাদেশি প্রবাসীরা। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য লটারি কিনে সেই প্রবাসীরাই এবার বন্যার্তদের জন্য সুখবর দিয়েছেন।

শুক্রবার ( ০৬ সেপ্টেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লটারি জেতা প্রবাসীরা তাদের প্রাপ্ত অর্থের একটি অংশ বন্যার্তদের জন্য খরচ করার ঘোষণা দিয়েছেন। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

জানা গেছে, এবারের লটারি জিতেছেন মূলত নূর মিয়া নামের এক ব্যক্তি। তবে লটারি কেনার এ অর্থ তারা সবাই মিলে দিয়েছেন। গত পাঁচ বছর ধরে তারা এভাবে লটারি কিনে আসছিলেন। ভাগ্যের চাকা ঘুরবে এমন আশায় তারা এটি করে আসছিলেন। এবার তাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, নুর মিয়া বলেন, সর্বপ্রথম আমরা বাংলাদেশে টাকা পাঠানোর বিষয়ে একমত হয়েছিলাম। বন্যায় বাংলাদেশে অর্ধশতাধিকের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এসব বাড়িঘর পুনর্গঠনে সহযোগিতা করার সময় এখন আমাদের।

তিনি জানান, লটারি জেতার পুরো বিষয়টি আমার এখনো স্পষ্ট মনে আছে। আমরা বিকাল ৩টায় খবর পাই। তখন আমি হাসপাতালে ছিলাম। তারা আমাকে লটারি জেতার কথা জানায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি সন্দিহান ছিলাম। কিন্তু পরে আমি উপস্থাপকের কণ্ঠ চিনে বিষয়টি জানতে পারি। পুরো বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য ছিল।

নুর মিয়া আমিরাতে রংমিস্ত্রির কাজ করতেন। লটারি জিতে তিনি এখন আমিরাতে নতুন করে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

#

‘জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না’

#

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে’

#

বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের (সভাপতি -মশিউর -সম্পাদক - আবদুল্লাহ) নির্বাচিত

#

সোনার লোভে পাথর ভাঙার চেষ্টা, মিলল ৪৬০ কোটি বছরের মহাজাগতিক সম্পদ

#

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, বিশেষ ঘোষণা দিলেন মোদি

#

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

#

বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুট

#

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম

#

ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণা পাঠাচ্ছে ব্রিটেন

সর্বশেষ

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

Link copied