চীনে সুপার টাইফুনের আঘাতে নিহত ২, আহত ৯২

Megna Tv

১৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে এবং আরও ৯২ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ইয়াগি আঘাত হেনেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হাইনানে ভারী বৃষ্টি দমকা হাওয়া নিয়ে আঘাত হেনেছে টাইফুন ইয়াগি। এতে অন্তত দুজন নিহত এবং আরও ৯২ জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিটারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং দ্বীপটির সাড়ে চার লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জনপ্রিয় পর্যটন শহর হাইনানে স্থানীয় সময় শুক্রবার আঘাত হানে টাইফুন ইয়াগি। সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর তিনটা পর্যন্ত হাইকুতে অবস্থিত হাইনান দ্বীপের প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হবে।

এদিকে প্রতিবেশী গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে যে, তারা লাখ ৭৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনে ইয়াগির তাণ্ডবে কমপক্ষে ১৩ জন প্রাণ হারায়।

দক্ষিণ চীনের মধ্যাঞ্চলে আঘাত হানার পর শক্তিশালী এই ঝড়টি ভিয়েতনামের দিকে অগ্রসর হবে। শনিবার এটি ভিয়েতনামের হ্যালং বে-এর আশেপাশে উত্তর উত্তর-মধ্য অঞ্চলে আঘাত হানতে পারে।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি: ট্রাম্প

#

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে পেন্টাগনের আতঙ্ক

#

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

#

ছড়িয়ে পড়ছে এমপক্স ভাইরাস, জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি

#

মধ্যপ্রাচ্যে কবে হতে পারে ঈদুল আজহা, যা জানা গেল

#

গাজায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত, রাফাহ ছেড়েছেন সাড়ে ৫ লাখ মানুষ

#

ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া ৪০০০

#

ইসরায়েলি গুলিতে মার্কিন নারী অ্যাক্টিভিস্ট নিহত

#

তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টকে সালমানের ফোন

#

পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ নিহত ৭

সর্বশেষ

Link copied