লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হামলা

Megna Tv

৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার ও পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার ইয়েমেন উপকূলের কাছে এ ঘটনা ঘটে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে কিনা সেটি পরিষ্কার নয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আক্রান্ত হওয়ার সময় সৌদি পতাকাবাহী ট্যাংকার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লেগুন-১ জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল।

ট্যাংকার আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহরি। সৌদি মালিকানাধীন এই সুপারট্যাঙ্কারের সর্বোচ্চ ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লেগুন-১ জাহাজের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০ লাখ ব্যারেল। সৌদির মালিকানাধীন ট্যাংকারটিকে সরাসরি হামলার নিশানা বানানো হয়নি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুথিরা।

ইরান সমর্থিত এই গোষ্ঠীকে ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো।

বিশ্বে সমুদ্র পথে যত বাণিজ্য হয়, তার ১২ শতাংশই লোহিত সাগর দিয়ে হয়। বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলার কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অনেক বড় প্রভাব পড়েছে।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

Link copied