সবচেয়ে কমবয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগ্রহ

৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অ্যাটালকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে ইউরোপীয় দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রকাশ্যে সমকামী ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল।

এতদিন ফ্রান্সের শিক্ষামন্ত্রী পদে দায়িত্ব পালন করে আসছিলেন তরুণ এ নেতা। সাম্প্রতিক জনমত জরিপে দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও উঠে এসেছিল গ্যাব্রিয়েলের নাম। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, আমি জানি, আমি আপনার শক্তি ও প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারি।

আর মাত্র তিন বছর ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাক্রোঁ। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কিত নীতি ও বিক্ষোভের কারণে ফরাসি সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উন্নতির জন্য শাসনব্যবস্থায় কিছু সংশোধন প্রয়োজন। তারই জেরে মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্রোঁ।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

#

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ

#

গাজা যুদ্ধের ১ বছর: ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও ভাবমূর্তি নষ্ট হয়েছে ইসরায়েলের

#

ভারতীয় সংবাদমাধ্যমে হাসিনার দাবি যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়াতেই ক্ষমতা থেকে সরানো হয়েছে

#

ইরানের দাবি: যুদ্ধে ১৭০ শত্রু ড্রোন ভূপাতিত

#

যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেন’-এর তাণ্ডবে নিহত বেড়ে ৬৩

#

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে’

#

ইসরায়েলি আগ্রাসনে গাজায় ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

#

ইসরায়েলে ডজন ডজন রকেট হামলা, নিহত ২

#

যে কারণে সৌদির ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ দিলেন পুতিন

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied