লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন
১২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬
ছবি : সংগৃহীত
লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন কুমিল্লার মোফাজ্জল মাহিন চৌধুরী। আগামী ১ ও ২ নভেম্বর লন্ডনের রিচমন্ডে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগীতায় বিশ্বের ১৬টিদেশের সাত শতাধিক খেলোয়ারা অংশ নিবেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, লন্ডনের রিচমন্ডে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ বাংলাদেশের একমাত্র খেলোয়ার হিসেবে আমি অংশ নিচ্ছি। বাংলাদেশী খেলোয়ার হিসেবে আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।