কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলায় সুপ্রিমকোর্টের স্বপ্রণোদিত পদক্ষেপ

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ভারতের সর্বোচ্চ আদালতের ছবি

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলাটি এবার স্বপ্রণোদিত ভাবে হাতে নিল ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এই মামলার তদন্তের গতিপ্রকৃতি, হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

মামলাটি নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। তবে মামলাটি হাইকোর্টে যাওয়ার পর ওই চিকিৎসকের বাবা-মা এবং আরও কয়েকজন পুলিশ তদন্তে অসন্তুষ্ট হয়ে আপিল করেছেন। আদালত পুলিশ ও প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়েছে।

এর আগে, গত সপ্তাহে শুনানির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের আলটিমেটাম দেন। বলেন, রাজ্য পুলিশ রবিবারের মধ্যে সমাধান করতে না পারলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হবে।

শুরু থেকেই এই মামলার পুলিশ পরিচালনার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। ওই চিকিৎসকের মা-বাবাকে মৃতদেহ দেখতে দিতে বিলম্ব, পোস্টমর্টেম রিপোর্ট এবং একজন নাগরিক স্বেচ্ছাসেবকের তাৎক্ষণিক গ্রেপ্তারের বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বিরোধী দল বিজেপির অভিযোগ, দোষীদের রক্ষা করতে পুলিশ ব্যাপকভাবে ধামাচাপা দিচ্ছে।

এমন পরিস্থিতিতে ওই মামলাটিতে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুদ্ধবিরতি-বন্দি মুক্তির জন্য এটাই সম্ভবত শেষ সুযোগ: অ্যান্টনি ব্লিঙ্কেন

#

পুতিনের গোপন ‘দুই ছেলের’ সন্ধান

#

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

#

পাল্টা হামলা মোকাবেলায় ইরানের ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ

#

হেরা গুহা পরিদর্শনে ক্যাবল কার বানাবে সৌদি

#

ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে

#

পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল

#

ডিপ্লোমা ডাক্তার: মমতার প্রস্তাব নাকচ করলেন বিশেষজ্ঞরা

#

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

#

কলোরাডোয় স্বর্ণখনিতে আটকা পড়ে নিহত ১, উদ্ধার ২৩

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied