যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
যমুনা ব্যাংক পিএলসি-এর এনআরবি ব্যাংকিং ও এফআর ডিভিশনের প্রধান জনাব মো. আব্দুস সোবহান।

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়া ভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডি এর সাথে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, যা ব্যাংকের বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান সমন্বিত সহযোগিতা ও উন্নত সেবার মাধ্যমে আন্তঃসীমান্ত রেমিট্যান্স কার্যক্রম আরও জোরদার করবে।
এ চুক্তির আওতায় হরাইজন রেমিট এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে যমুনা ব্যাংক পিএলসি-র অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত সেবা এবং ওয়েজ আর্নার্স রেমিট্যান্স বন্ড সক্রিয়ভাবে প্রচার করবে। এর ফলে বাংলাদেশে প্রবাসী আয়ের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরাইজন রেমিট এসডিএন বিএইচডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল ওয়াহাব বিন আবদুল আজিজ, এবং যমুনা ব্যাংক পিএলসি-এর এনআরবি ব্যাংকিং ও এফআর ডিভিশনের প্রধান জনাব মো. আব্দুস সোবহান। এছাড়াও, হরাইজন রেমিট এসডিএন বিএইচডি এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যমুনা ব্যাংক পিএলসি প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরবচ্ছিন্ন ও উন্নতমানের আর্থিক সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি ব্যাংকের সেবা, উৎকর্ষ, বৈশ্বিক অবস্থান ও জাতীয় রেমিট্যান্স বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

#

আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

#

চাপ সামলাতে খুলে দেওয়া হলো ফারাক্কার সকল গেট

#

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিশাল সমাবেশ

#

রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সম্মতি চাচ্ছে ইউক্রেন

#

বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুট

#

ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের

#

সামাজিক মাধ্যমে শিক্ষার্থীর পোস্ট ‘মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যা করুন’

#

মৎস্য খাতে বাংলাদেশের সহযোগিতা চায় পাকিস্তান

#

লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হামলা

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied