আরজি কর ইস্যুতে মোদিকে চিঠি চিকিৎসকদের, ৫ দাবি পেশ

Megna Tv

৪ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে গতকাল ভারতজুড়ে কর্মবিরতি পালন করেছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে পাঁচটি দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত চলে এই কর্মবিরতি। এর ফলে গোটা দেশে স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হয়। 

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আইএমএ লিখেছে, ‘গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে মেডিসিন বিভাগের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়।  এই নৃশংস ঘটনা চিকিৎসা জগতের পাশাপাশি গোটা দেশের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। এর পর ১৫ আগস্ট রাতে হামলা চালানো হয় হাসপাতালে। ’

এতে আরো বলা হয়, ‘যেখানে চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার পাশাপাশি হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর চালানো হয়।  পেশার দায়বদ্ধতার কারণে চিকিৎসকদের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন নারী চিকিৎসকরা।  ফলে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।’

মোদির কাছে চিকিৎসকদের যে পাঁচটি দাবি:

১. দেশের সব হাসপাতালের নিরাপত্তা বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হোক। 

২. চিকিৎসকদের নিরাপত্তা অধিকারকে গুরুত্ব দিয়ে বাধ্যতামূলকভাবে হাসপাতালগুলোকে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা হোক। হাসপাতালে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলকে নিরাপত্তাবিধি মেনে চলার ব্যবস্থা করতে হবে। 

৩. কোনো রকম অবসর ছাড়া টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয় চিকিৎসকদের। আবাসিক চিকিৎসকদের হাসপাতালে থাকার জন্য উপযুক্ত ব্যবস্থার করা হোক। 

৪. কোনো অপরাধ ঘটলে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। 

৫. নির্যাতিতার শোকাহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
 


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা হিজবুল্লাহ ও হামাসের

#

ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া ৪০০০

#

ইরান যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারব না: মার্কিন সিনেটর

#

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা -সজীব ওয়াজেদ জয়

#

পুতিনের গোপন ‘দুই ছেলের’ সন্ধান

#

বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

সবচেয়ে কমবয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স

#

ভারতের দাবি,ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে

#

আল-জাজিরা কার্যালয়ে ইসরায়েলি সেনা অভিযান, বন্ধের নির্দেশ

#

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলায় সুপ্রিমকোর্টের স্বপ্রণোদিত পদক্ষেপ

সর্বশেষ

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

Link copied