ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয় নিয়েছে হাজারো লেবানিজ

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। তাই, প্রাণ বাঁচাতে বৈরুতের সমুদ্র তীরবর্তী এলাকায় আশ্রয় নিচ্ছে হাজারো লেবানিজ। সেখানকার বাসিন্দারা আতঙ্ক আর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছেন সময়। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৈরুতের বাসিন্দারা প্রাণ বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে কোথায় আশ্রয় নিবেন কিংবা কোথায় থাকবেন তা নিশ্চিত নন। বিপুলসংখ্যক মানুষ সমুদ্রের ধারে ফুটপাথে তোশক বা গামছা বিছিয়ে অবস্থান করছে। 

গত সপ্তাহ থেকে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে হিজবুল্লাহর সদর দফতর ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার দেশটি।

ওই ইসরায়েলি হামলায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করছে, হাসান নাসরাল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরাল্লাহর সাথে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অর্থাভাবে কিডনি বিক্রি করছেন মিয়ানমারের নাগরিকরা

#

ইয়েমেনে সামরিক চেক পোস্টে আল কায়েদার হামলা, নিহত ১৬

#

নতুন দলের নাম জানালেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হুমায়ুন

#

ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া ৪০০০

#

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

#

টিকটকের ভাইরাল ভিডিওতে আইসল্যান্ডে শসার ঘাটতি

#

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ট্রাম্প বললেন, ‘এটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়’

#

ভারতে কুসংস্কারের বশে স্কুলের উন্নতির আশায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ‘বলি’

#

পি কে হালদারসহ বাকি অভিযুক্তদের কলকাতার আদালতে তোলা হলো

#

‘ইরান-ইসরাইলের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান’

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied