এক মাসের জন‍্যে ভিসার মেয়াদ বাড়ালো কাতার

Megna Tv

২ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে—এমন সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজনও হবে না।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব প্রবেশ ভিসায় কোনো ধরনের আইনগত জটিলতা বা জরিমানা (ভায়োলেশন) হয়েছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসাধারীদের আগে নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের ক্ষেত্রেও ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কাতারে অবস্থানরত বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied