হামাসের অত্যাধুনিক রকেট হামলায় কেঁপে উঠল তেল আবিব

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
তেল আবিব

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসেরছোঁড়া রকেটে কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। আজ মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অত্যাধুনিক এম৯০ রকেট নিক্ষেপ করে হামাস। এর বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে তেল আবিব। 

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

হামাস জানায়, তেল আবিব শহর এবং এর আশাপাশে দুটি ‘এম-৯০’ রকেট দিয়ে হামলা করেছে। 

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে ইসরাইলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে তারা দাবি করছে এই রকেট আঘাত আনতে পারেনি। তারা বলেছে, ‘কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে। একই সময়ে আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু জনগণের ওপর ইসরায়েরের বিমান হামলা নিয়ে আলোচনার তারা এই আহ্বান জানায়।গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া বলেন,নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা বন্ধের জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে। ইসরাইলি এই হামলার তীব্র নিন্দা জানান তিনি।

শনিবার ফজরের নামাজের সময় ইসরায়েল গাজা শহরের আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুহীন মানুষের ওপর বিমান হামলা চালায়। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় আহত হন আরও বহু মানুষ।খলিল আল-হাইয়া বলেন, এই হামলার মধ্যদিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলেও দাবি করেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied