পশ্চিমবঙ্গের রাজপথে রাতভর বিক্ষোভ

Megna Tv

৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
পশ্চিমবঙ্গের রাজপথে রাতভর বিক্ষোভ

কলকাতার আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে। বুধবার রাতভর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি।

মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। সে সময় তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং প্ল্যাকার্ড। হাজার হাজার নারীর সঙ্গে পা মেলাতে দেখা গেছে পুরুষদেরও।

রাত যত বাড়তে শুরু করেছে প্রতিবাদী মানুষের ভিড়ও তত বেড়েছে। কোনো রাজনৈতিক দলের ব্যানার নয়, প্রতিবাদে-স্লোগানে মুখর হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ। তাদের মুখে একটাই স্লোগান 'উই ওয়ান্ট জাস্টিস'। রাজ্যজুড়ে একটাই দাবি শাস্তি চাই, কঠিন শাস্তি।

মধ্যরাতে কলকাতা শহরের মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিতে রাজ্যজুড়ে দিকে দিকে চলছিল মিছিল। তার মধ্যেই আচমকাই তুলকালাম কান্ড ঘটে গেল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

একদল মানুষ হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ৩০ থেকে ৪০ জনের একটি দল এই ভাঙচুর চালায় বলে জানা গেছে।সে সময় উল্টে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে খবর দেওয়া হয়।সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিচার্জ করে, টিয়ার শেল ছোড়ে। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন নারী।পুলিশকে লক্ষ্য করে মুরিমুরকির মতো ঢিল ছুড়তে দেখা যায় উত্তেজিত জনতাকের। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।আরজি কর মেডিক্যাল কলেজের সামনে রাত দখলের কর্মসূচিতে অংশগ্রহণ করা নারীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতি হাসপাতালের গেট ভেঙে ভাঙচুর চালায়। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। কোনো কিছু করে আমাদের কেউ থামাতে পারবে না।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আজ

#

ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা

#

মিয়ানমারে বন্যায় হাজারো মানুষ গৃহহীন, ১৯ জনের মৃত্যু

#

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইয়েমেনের

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

ইসরায়েলের উচ্চপ্রযুক্তির নজরদারি মোকাবিলায় লেবাননের যোদ্ধাদের কৌশল

#

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেভাবে কাফফারা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

#

ইসরায়েলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র

#

ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে ধস

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

সর্বশেষ

Link copied