ইসরায়েলে রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

Megna Tv

৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
লেবানন থেকে রকেট হামলা ছবি : সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গভীর রাতে ইসরায়েলের কিরাত শমুরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। এতে শহরের অভ্যন্তরে দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের এক মুখপাত্র জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে শহরটি থেকে বিপুলসংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, একটি রকেট ভবনে সরাসরি আঘাত হেনেছে। এ ছাড়া অপর একটি ফুটপাতে পড়েছে। এতে ভবন, সম্পত্তি, অবকাঠামো এবং পার্ক করা গাড়ির ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাতের অন্ধকারের কারণে অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হামলায় লেবাননে তিনজন জরুরি পরিসেবার কর্মী নিহত হওয়ার প্রতিশোধে এ হামলা চালিয়েছে তারা।

গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহও। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত লেবাননের ৫৪২ জনের বেশি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগ হিজবুল্লাহর সদস্য। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ২২ সেনা ও ২৫ বেসারিক লোক নিহত হয়েছেন। সবশেষ গোলান মালভূমিতে হামলায় ১১ জন নিহত হয়েছিলেন।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

Link copied