যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি।

ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।

এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী আন্দোলনের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা বাড়ালে তারা ইরানের সমর্থনে যুদ্ধে যোগ দিবে।

যদিও যুদ্ধের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তবে সরকারিভাবে ইয়েমেন থেকে আসা কোনো হামলার কথা ইসরায়েল এই প্রথম স্বীকার করল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied