এক দিনেই মালয়েশিয়ায় আটক দুই শতাধিক বাংলাদেশি

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

মালেশিয়ায় অভিবাসী শ্রমিকদের প্রতি নীতি গ্রহণ করা হয়েছে। মাত্র এক দিনেই দুই শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশিকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি ছাড়াও পাঁচজন চীনা ও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, কেদাহ জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের ইনটেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন কর্মকর্তাদের একটি দল এ অভিযান পরিচালনা করেছে। এ সময় ২২৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। যাদের মধ্যে বাংলাদেশি ২২২ জন।

তিনি আরও বলেন, অভিযানের সময় তদন্তে দেখা গেছে, জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিয়ে আসছিল। এজেন্সিটি সব সেক্টরে কর্মীদের নিয়োগের ক্ষেত্রে প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছিল।

আটকদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তীসময়ে পদক্ষেপের জন্য আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর বলেন, কোনো কর্মসংস্থান সংস্থা বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ওই সংস্থাটি মানবসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবন্ধিত কি না, তা নিশ্চিত হওয়ারও আহ্বান জানান তিনি।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণার পরই ইসলামাবাদ ত্যাগ ভ্যান্সের

#

নিজ দেশের গণমাধ্যমের মিথ্যাচার ধরিয়ে দিলেন ইসরায়েলি নারী

#

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ২

#

তাইওয়ান প্রশ্নই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ট্রাম্পকে শি

#

মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিলেন বিজয়

#

ট্রাম্প হারলে কী হবে, পরাজয় মানবেন নাকি পুরনো পথেই হাঁটবেন

#

নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন

#

পাঁচ মন্ত্রীর পর এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

#

মুখ্যমন্ত্রী বললেন, আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে’ বাংলাদেশের অংশ হয়ে যাবে, যদি...

#

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কী কথা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর?

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied