মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

Megna Tv

১৬ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৪ দিনব্যাপি আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি। মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেয় বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ।

সম্মেলনের শেষে বাংলাদেশসহ  ছয়টি দেশ তাদের দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করে। রোববার (৬ অক্টোবর) মেলার শেষ দিনে  প্রবাসী বাংলাদেশিদের একটি দল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবশেনা তুলে ধরে।

MegnaTv

পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্য, ঋতুবৈচিত্র ও বিভিন্ন উৎসব তুলে ধরা হয়। ১৫ মিনিটব্যাপি এই মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন মেলায় আগত বিপুলসংখ্যক বিদেশি অতিথি ও দর্শনার্থী। এ সময় তারা বাংলাদেশি সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। 

এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

হাইকমিশন এর উদ্যোগে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের পর্যটন এলাকাসমূহকে  এবং বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতি  তুলে ধরা হয়। মূলত পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আগ্রহী করতেই এমন আয়োজন করেছে হাইকমিশন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

সৌদি আরব-আমিরাতসহ আরব দেশগুলোর ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

#

২,২০০ জীবন্ত পিঁপড়া পাচার: কেনিয়ায় চীনা নাগরিকের কারাদণ্ড ও জরিমানা

#

যুক্তরাষ্ট্র আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে

#

ইসরায়েলবিরোধী যুদ্ধে মাঠে নামল নতুন বাহিনী

#

বাহরাইনে ড্রোন হামলায় আহত ৩২

#

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইয়েমেনের

#

যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগ, পতনের মুখে নেতানিয়াহু সরকার?

#

উত্তাল ইসলামাবাদ, আটক-ধরপাকড়েও পিছু হটছে না ইমরান সমর্থকরা

সর্বশেষ

Link copied