গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫, পোলিও টিকার জন্য যুদ্ধে বিরতি

Megna Tv

১৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
পোলিও টিকার জন্য যুদ্ধে বিরতি

গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) একাধিক স্থানে পৃথক হামলায় তারা নিহত হন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তবে এদিন পোলিও টিকা দেওয়ার জন্য সেখানে তৃতীয় দিনের মতো যুদ্ধে সংক্ষিপ্ত বিরতি দিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের চার নারী এবং উত্তরে গাজা শহরের একটি হাসপাতালের কাছে আট জন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরের কেন্দ্রে ওমর আল-মোখতার স্ট্রিটের কাছে একটি বাড়িতে নয় ফিলিস্তিনি নিহত হন।

শহরের উত্তরে শেখ রাদওয়ানের একটি কলেজের কাছে আরেকটি হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদেরর লক্ষ্যবস্তু করে হামলাটি সাবেক নামা কলেজের ভেতরে একটি কমান্ড সেন্টার থেকে পরিচালনা করা হয়।

বাকিরা এই এলাকায় পৃথক পৃথক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালের কাছে একটি কমান্ড সেন্টারে ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নেওয়া এক সিনিয়র হামাস কমান্ডারসহ আট ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে তারা।

হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, তারা গাজা শহরের জেইতুন শহরতলি এবং দক্ষিণে রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে।

তা সত্ত্বেও মঙ্গলবার গাজায় পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার চেয়ে এগিয়ে থাকার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পোলিও টিকার তৃতীয় দিনে ১০ বছরের কম বয়সী প্রায় এক চতুর্থাংশ শিশুদের টিকা দিয়েছে সংস্থাটি৷

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান কিছুক্ষণের মধ্যে শুরু হবে: আইআরজিসি

#

নিউ ইয়র্কে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী’ কানাডায় গ্রেফতার

#

তেহরানে মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো

#

খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা প্রতিশোধের ঘোষণা ইরানের

#

ব্যাপক শক্তি নিয়ে চীনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ইয়াগি, ফ্লাইট বাতিল

#

ফের দেওয়া ট্রাম্পের হুমকি কি ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি?

#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#

পাকিস্তানে সাবেক স্বামী পুনরায় বিয়ে করায় বাড়িতে আগুন দিলেন নারী

#

আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণার পরই ইসলামাবাদ ত্যাগ ভ্যান্সের

#

নিজেই ডিজাইন করে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন জাকারবার্গ

সর্বশেষ

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

Link copied