শিকলেই বন্দি মায়ের ভালোবাসা

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রহিমা খাতুন ও তার ছেলে ।

রহিমা খাতুন দুই চোখে দেখতে পারেন না। শরীরে হাজারও ক্ষতচিহ্নের দাগ। সঙ্গে প্রতিবন্ধী শিশুকে নিয়ে যাযাবর জীবন কাটছে তার। যেখানেই রাত হয়, সেখানেই থেকে যান রহিমা। শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করে চলে মা-ছেলের সংসার।

বছরের শিশু সন্তান আবদুর রহমান একজন মানসিক প্রতিবন্ধী। ছেলেকে হারানোর ভয়ে সব সময় ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখেন রহিমা খাতুন। রাতে ঘুমানোর সময়ও নিজের শরীরের সঙ্গে বেঁধে রাখতে দেখা গিয়েছে তাকে। মা-ছেলের এই শিকলবন্দি জীবন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

রহিমা খাতুনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামে। সে ওই গ্রামের জয়নাল হোসেনের মেয়ে।

দীর্ঘদিন ধরে রহিমা খাতুনের কোনো খোঁজখবর নেন না তার স্বামী। প্রতিবন্ধী শিশু সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তিনি।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চিকিৎসা নিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন তারা। রাতে ঘুমিয়ে ছিলেন হাসপাতালের মেঝেতে। ঘুমানো অবস্থায় ছেলেকে শিকল দিয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে রেখেছেন। না খেয়েই হাসপাতালে ঘুমিয়ে ছিলেন মা-ছেলে। গতকাল দুপুরে সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান রহিমা খাতুন।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন ইদ্রিস আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় মা ছেলে হাসপাতালে আসে। ওষুধ নেওয়ার জন্য এসেছিলেন তারা। পরে তাদেরও ওষুধ দেওয়া হয়।

গতকাল দুপুরে নিজের জীবনের অসহনীয় কষ্টের কথা জানিয়ে রহিমা খাতুন প্রতিবেদককে জানান, তার স্বামী কোনো খোঁজখবর নেন না। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি ভিক্ষা করেন। তার ঘর বাড়ি নেই, রাস্তায় থাকেন। দুই চোখে দেখতে পাই না। বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত আমি। ছেলের সহায়তায় চলাফেরা করেন তিনি। ছেলে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না।

তিনি জানান, ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়। দেখাশোনা করার মতো কোনো মানুষ নেই। সরকারের কাছে একটি ঘরের দাবি করছি।

ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, তিনি ওই মহিলাকে চিনতে পারেননি। ওই মহিলার বাড়ি আমার ইউনিয়নে না।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা ইপিজেডের ছুটি বাড়লো আরও একদিন

#

কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ

#

সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠছে কাল

#

নেত্রকোনায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

#

অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

#

ডিমের বাজার সামাল দিতে নতুন কৌশল

#

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

#

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের হামলা পূর্বপরিকল্পিত, সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা

#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

#

এক দফা দাবিতে সারা দেশে নার্সদের পতাকা মিছিল

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied