মুন্সীগঞ্জে নির্বাচনি ক্যাম্পে গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত

Megna Tv

১১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নিহত ব্যাক্তি

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের নির্বাচনি ক্যাম্পে হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ডালিম নামে নৌকার এক কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে নৌকার নির্বাচনি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক কর্মী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে মুন্সিকান্দি এলাকায় নিজেদের ক্যাম্পে অবস্থান করছিলেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওই ক্যাম্পে এসে হামলা ও গুলিবর্ষণ করে। এলোপাতাড়ি চালানো গুলিতে ডালিম গুলিবিদ্ধ হন। এ সময় সোহেল নামের অপরজনকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডালিমের।

সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল হাসান বলেন, ‘আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডালিমের মৃত্যু হয়।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied