নোয়াখালীতে আওয়ামী লীগের ৬ নেতাসহ আটক ১৮

Megna Tv

১৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগ্রহ

দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট-২’ এর অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ৯টি উপজেলায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ১৮ জনের মধ্যে ৬ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। বাকি ১২ জন নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দমনে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

অভিযানের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানায়, রাতভর অভিযানে আটক হওয়া আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

Link copied